Facebook Twitter Instagram YouTube

আইসিসি প্রসিকিউটর করিম খানের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগে গোপন ভোট


প্রকাশের সময় : জুলাই ২৫, ২০২৬, ৮:১৭ পূর্বাহ্ণ /
আইসিসি প্রসিকিউটর করিম খানের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগে গোপন ভোট

আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) চিফ প্রসিকিউটর করিম খানের বিরুদ্ধে ওঠা যৌন নিপীড়নের অভিযোগের প্রেক্ষিতে গতকাল শুক্রবার নিউইয়র্কে সদস্য রাষ্ট্রগুলোর একটি গোপন ভোটাভুটি অনুষ্ঠিত হয়েছে। এই ভোটের ফলাফলের ওপর ভিত্তি করেই তার পদচ্যুতির বিষয়টি চূড়ান্ত করা হবে। আইসিসির ১২৫টি সদস্য দেশের মধ্যে তাকে অপসারণের জন্য অন্তত ৬৩টি দেশের সমর্থনের প্রয়োজন রয়েছে।

করিম খান অবশ্য শুরু থেকেই তার বিরুদ্ধে ওঠা এসব অভিযোগ অস্বীকার করে আসছেন। তিনি ইউক্রেন ও গাজা যুদ্ধের মতো হাই প্রোফাইল মামলার প্রসিকিউটর হিসেবে বিশ্বজুড়ে পরিচিত। তবে এই বিচারিক প্রক্রিয়াকে কেন্দ্র করে আইসিসির অভ্যন্তরীণ বিরোধ এবং ভূরাজনীতির বিষয়টি এখন স্পষ্ট হয়ে উঠেছে। বিশেষ করে গাজায় যুদ্ধাপরাধের অভিযোগে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পর থেকেই আইসিসি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের তীব্র চাপের মুখে রয়েছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy