
ঢালিউড অভিনেত্রী অপু বিশ্বাস তার নতুন সিনেমা ‘শিকার’-এর শুটিংয়ের কাজে বেশ কিছু দিন ধরে নেপালে অবস্থান করছেন। কাজের ফাঁকে তিনি নেপালের বেশ কিছু দর্শনীয় স্থানে ঘুরে বেড়িয়েছেন। সেসব স্থানের তোলা ছবি তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে নেটিজেনসহ ভক্ত-অনুরাগীদের সঙ্গে শেয়ার করেছেন।
মঙ্গলবার মধ্যরাতে অভিনেত্রী তার ফেসবুক পেজে লাল রঙের একটি পোশাকে পাঁচটি ছবি প্রকাশ করেন। রূপের পাশাপাশি তার পোশাকে নান্দনিকতার ছাপ ছিল স্পষ্ট। রাতের আবহে হাস্যোজ্জ্বল ও ভিন্ন পোজে ক্যামেরাবন্দি হওয়া ছবিগুলো পোস্ট করার পর ক্যাপশনে তিনি লিখেছেন, ‘শান্ত রাত, সুন্দর স্বপ্ন। শুভরাত্রি!’ এই নৈশবার্তার মাধ্যমে ঢালিউড কুইন তার ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের নির্মল প্রশান্তি ও সুন্দর স্বপ্নের শুভকামনা জানান।
সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টটি শেয়ার করার পরপরই তা নেটিজেন ও শুভাকাঙ্ক্ষীদের নজর কাড়ে। লাইক, কমেন্ট ও শেয়ারের বন্যায় ভেসে যান অভিনেত্রী। তবে অপুর এই রহস্যময় পোস্টের মন্তব্যের ঘরে ভক্তদের ভালোবাসা ও প্রশংসার পাশাপাশি নানা রসাত্মক ও কটাক্ষপূর্ণ মন্তব্যও দেখা যায়, যা অভিনেত্রীর কাছে অপ্রত্যাশিত ছিল।
আপনার মতামত লিখুন :