Facebook Twitter Instagram YouTube

দক্ষিণ আফ্রিকা সফরে ইনিংস ব্যবধানে হার, বাংলাদেশ ‘এ’ দলে ৬ পরিবর্তন


প্রকাশের সময় : আগস্ট ২৬, ২০২৬, ৬:০১ পূর্বাহ্ণ /
দক্ষিণ আফ্রিকা সফরে ইনিংস ব্যবধানে হার, বাংলাদেশ ‘এ’ দলে ৬ পরিবর্তন

দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে প্রথম চার দিনের ম্যাচে চরম ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ ‘এ’ দল। স্বাগতিকদের বিপক্ষে এই ম্যাচে বাংলাদেশ ইনিংস এবং ৪১৩ রানে পরাজিত হয়েছে। দুই ইনিংসে নাইম শেখ, মাহমুদুল হাসান জয় ও আফিফ হোসেনরা ব্যাটিংয়ে চরম ব্যর্থতার পরিচয় দিয়েছেন।

এমন হতাশাজনক হারের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) স্কোয়াডে বড় ধরণের পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে। দল থেকে বাদ পড়েছেন শাহাদাত হোসেন দিপু, মাহিদুল ইসলাম অঙ্কন, জাকির হাসান, এনামুল হক বিজয়, ইকবাল হোসেন ইমন এবং কালাম সিদ্দিকী অলিন।

দ্বিতীয় ও শেষ চার দিনের ম্যাচটি ৩০ আগস্ট পচেফস্ট্রুমে শুরু হবে। এরপর দুই দল ৬, ৯ ও ১২ সেপ্টেম্বর ওয়ানডে সিরিজে মুখোমুখি হবে। ওয়ানডে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ব্লুমফন্টেইন, কিম্বার্লি ও পচেফস্ট্রুমে।

দ্বিতীয় চার দিনের ম্যাচের জন্য বাংলাদেশ ‘এ’ দলের স্কোয়াড: নাইম শেখ, মাহমুদুল হাসান জয়, আফিফ হোসেন ধ্রুব, পারভেজ হোসেন ইমন, তাওহীদ হৃদয়, হাসান মুরাদ, নাঈম হাসান, আল ফাহাদ, রেজাউর রহমান রাজা, জাকের আলি অনিক, মুশফিক হাসান, নুরুল হাসান সোহান, মোহাম্মদ সাইফউদ্দিন ও রিশাদ হোসেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh