Facebook Twitter Instagram YouTube

হরমুজে ইরানের হামলায় অচল দুটি তেলবাহী ট্যাংকার


প্রকাশের সময় : জুলাই ২০, ২০২৬, ১:৩২ অপরাহ্ণ / ০
হরমুজে ইরানের হামলায় অচল দুটি তেলবাহী ট্যাংকার

বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ জ্বালানি ও তেল পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালি বর্তমানে একটি সংঘাতপূর্ণ অঞ্চলে পরিণত হয়েছে। ইরানের অনুমতি বা নিয়ম না মেনে এই প্রণালি দিয়ে মার্কিন সহায়তায় বাণিজ্যিক জাহাজ চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে তেহরান। ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, তাদের আগাম অনুমতি ছাড়া মার্কিন সহায়তায় কোনো বাণিজ্যিক জাহাজকে এ পথ দিয়ে যেতে দেওয়া হবে না।

ইরানের ইসলামিক রেভ্যুলেশনারি গার্ড করপস (আইআরজিসি) জানিয়েছে, মার্কিন সামরিক সহায়তায় চারটি বাণিজ্যিক জাহাজ তাদের নির্দেশ অমান্য করে প্রণালিটি পার হওয়ার চেষ্টা করেছিল। আইআরজিসি ওই জাহাজগুলোকে সতর্ক করলে দুটি জাহাজ পিছু হটে। তবে বাকি দুটি জাহাজ চলাচল না থামিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করলে ইরান তাদের ওপর আক্রমণ চালায়। এতে জাহাজ দুটিতে আগুন ধরে যায় এবং সেগুলো বিকল হয়ে পড়ে।

ওমান উপকূলের কাছে একটি জাহাজে আগুন লাগার বিষয়টি যুক্তরাজ্য সামুদ্রিক বাণিজ্য সংস্থা (ইউকেএমটিও) নিশ্চিত করেছে। এদিকে, ইরান বিশ্বের গুরুত্বপূর্ণ সব বন্দরে নৌঅবরোধ জারি করার কথা জানিয়েছে।

ইরানের অনুমতি ছাড়া হরমুজ প্রণালি পার হতে গিয়ে আক্রমণের মুখে পড়েছে ২ টি তেলবাহী ট্যাংকার।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin