
ইরানের ইসলামি রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) জর্ডানে অবস্থিত আজরাক সামরিক ঘাঁটিতে ১০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। ইরানের সংবাদ সংস্থা ফার্স নিউজের বরাতে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে।
আইআরজিসি এক বিবৃতিতে জানিয়েছে, তাদের এই ক্ষেপণাস্ত্র হামলার মূল লক্ষ্যবস্তু ছিল ওই ঘাঁটিতে থাকা ‘মার্কিন কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার’। এ বিষয়ে আইআরজিসি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনীর আগ্রাসন অব্যাহত থাকলে তাদের অন্যান্য ঘাঁটিতেও এ ধরনের হামলা চালানো হবে। বিবৃতিতে আরও বলা হয়, সন্ত্রাসী মার্কিন সেনাবাহিনী যদি তাদের আগ্রাসনের পুনরাবৃত্তি ঘটায়, তবে এই অঞ্চলের অন্যান্য আমেরিকান ঘাঁটিও তাদের ভারী বর্ষণ থেকে নিরাপদ থাকবে না।
এর আগে জর্ডানের পক্ষ থেকে দাবি করা হয়েছিল যে, ইরান থেকে ছোড়া আটটি ক্ষেপণাস্ত্র তারা আকাশেই প্রতিহত করতে সক্ষম হয়েছে। তবে এখন পর্যন্ত এই ঘটনায় কোনো ধরনের হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
প্রকাশ : ০৯ জুলাই ২০২৬, ২১: ৩২আপডেট : ০৯ জুলাই ২০২৬, ২১: ৩৪
আপনার মতামত লিখুন :