Facebook Twitter Instagram YouTube

ঝিনাইদহে ঘাস কাটার মেশিনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু


প্রকাশের সময় : আগস্ট ২৬, ২০২৬, ১১:০০ পূর্বাহ্ণ /
ঝিনাইদহে ঘাস কাটার মেশিনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার মাধবপুর গ্রামে ঘাস কাটার মেশিনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার ভোরে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ওই গ্রামের কৃষক অমরেন্দ্র নাথ ভৌমিক (৭০) এবং তার স্ত্রী মিনাক্ষি রানী ভৌমিক (৬৫)। অমরেন্দ্র নাথ ভৌমিক মাধবপুর গ্রামের মৃত ক্ষুদিরাম ভৌমিকের ছেলে।

পুলিশ ও স্থানীয়দের ভাষ্যমতে, বুধবার ভোরে গবাদিপশুর জন্য ঘাস কাটার উদ্দেশ্যে অমরেন্দ্র নাথ ভৌমিক মেশিনটি চালু করেন। এ সময় অসাবধানতাবশত বৈদ্যুতিক তারের সংস্পর্শে এলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। স্বামীকে বাঁচাতে স্ত্রী মিনাক্ষি রানী এগিয়ে গেলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়েন। একপর্যায়ে দুজনেই মাটিতে লুটিয়ে পড়েন।

পরিবারের সদস্যরা বিষয়টি বুঝতে পেরে দ্রুত তাদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে দুজনকেই মৃত ঘোষণা করেন। শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লা জানান, মাধবপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যুর খবর পাওয়া গেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy