Facebook Twitter Instagram YouTube

চাঁপাইনবাবগঞ্জে অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করে দিল বিজিবি


প্রকাশের সময় : আগস্ট ২৭, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ /
চাঁপাইনবাবগঞ্জে অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করে দিল বিজিবি

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তপুর উপজেলার রামদাশপুর সীমান্তে ছয়জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা রুখে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার ভোরে নওগাঁ ব্যাটালিয়ন ১৬ বিজিবির অধীনে রামদাসপুর বিওপি এলাকার সীমান্ত পিলার ২১৬/এমপি দিয়ে এই ঘটনা ঘটে।

বিজিবি জানায়, ১২ বিএসএফ ব্যাটালিয়নের শমসের নগর বিএসএফ ক্যাম্পের সদস্যরা ছয়জন পুরুষকে বাংলাদেশের অভ্যন্তরে পুশইনের চেষ্টা করছিল। খবর পেয়ে রামদাসপুর বিওপির টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। বিজিবি সদস্যরা তাদের ভারতীয় সীমান্তের শূন্য লাইনের ভেতরে অবস্থানরত অবস্থায় শনাক্ত করেন এবং তাদের বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশে বাধা দেন।

নওগাঁ ১৬ বিজিবির লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বর্তমানে ওই ছয়জনকে ভারতীয় ভূখণ্ডে ফেরত পাঠানোর কার্যক্রম চলমান রয়েছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh