Facebook Twitter Instagram YouTube

নেপালে আকস্মিক বন্যায় জাতিসংঘ মহাসচিবের শোক ও সহায়তা


প্রকাশের সময় : আগস্ট ২৭, ২০২৬, ১২:৩১ অপরাহ্ণ /
নেপালে আকস্মিক বন্যায় জাতিসংঘ মহাসচিবের শোক ও সহায়তা

নেপাল ও চীনের সীমান্ত অঞ্চলে ভয়াবহ আকস্মিক বন্যায় ব্যাপক প্রাণহানি, বহু মানুষের নিখোঁজ হওয়ার ঘটনা এবং ব্যাপক ধ্বংসযজ্ঞে গভীর শোক প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। একইসঙ্গে তিনি নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন এবং বন্যায় আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন।

এক বার্তায় জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস উল্লেখ করেন, এই ভয়াবহ বন্যায় অনেক মানুষের প্রাণহানি ঘটেছে, অনেকে নিখোঁজ হয়েছেন এবং বিস্তীর্ণ এলাকায় ধ্বংসযজ্ঞ হয়েছে; এ ঘটনায় তিনি গভীরভাবে মর্মাহত।

ক্ষতিগ্রস্ত সকলের প্রতি সংহতি জানিয়ে জাতিসংঘ মহাসচিব আরও বলেন, নেপাল সরকারের নেতৃত্বে চলমান উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে সহায়তা করার জন্য জাতিসংঘের বিভিন্ন দল এবং অংশীদাররা সরঞ্জাম ও জনবল পাঠানোর উদ্যোগ নিয়েছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh