
জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষ্যে রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের (আইডিইবি) মুক্তিযুদ্ধ স্মৃতি মিলনায়তনে ১১ দলীয় ঐক্যের নারীদের অংশগ্রহণে একটি আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ জুলাই) বিকালে আয়োজিত এই সভায় বক্তারা জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।
সভায় তাসমিয়া প্রধান বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর জাতীয় ঐকমত্য কমিশন গঠন করে জুলাই সনদ প্রণয়ন করা হয়েছিল। এরপর গণভোটে প্রায় ৭০ শতাংশ মানুষ এর পক্ষে রায় দিয়েছেন। তিনি অভিযোগ করেন, গণপরিষদের শপথ না নিয়ে বিএনপি জুলাই সনদের সঙ্গে প্রথম বেইমানি করেছে, যা একটি বড় প্রতারণা। শহীদদের সঙ্গে এই বেইমানির বিরুদ্ধে নতুন করে আন্দোলনের ডাক দিয়ে তিনি বলেন, যেকোনো মূল্যে আমাদের গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে।
জামায়াতের মহিলা বিভাগের সহকারী সেক্রেটারি সাইদা রুম্মান বলেন, চব্বিশের গণআন্দোলন ছিল একটি বিপ্লব, যার মাধ্যমে এই সংসদ ও সরকার গঠিত হয়েছে। বর্তমানে সংসদে জুলাই সনদ নিয়ে টালবাহানা চলছে। তিনি আরও বলেন, জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত স্বাধীনতার প্রকৃত স্বাদ ভোগ করা সম্ভব নয়। ইনসাফপূর্ণ রাষ্ট্র গঠন এবং স্বাধীনতা রক্ষার জন্য জুলাই সনদ বাস্তবায়নে পুনরায় মাঠে নামার আহ্বান জানিয়ে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন যে, এই দেশে আর কোনো নতুন ফ্যাসিস্টকে জায়গা দেওয়া হবে না।
আপনার মতামত লিখুন :