Facebook Twitter Instagram YouTube

হাজারীবাগে দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত


প্রকাশের সময় : জুলাই ২২, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ /
হাজারীবাগে দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত

রাজধানীর হাজারীবাগে দুর্বৃত্তের ছুরিকাঘাতে মো. সাগর হোসেন বুলেট (২৮) নামের এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে হাজারীবাগ পার্কের পাশের রাস্তায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হলে ভোর সাড়ে ৫টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত বুলেট হাজারীবাগের ভাগলপুর লেনের ১৫ নম্বর বাসার শাহাদাত হোসেনের ছেলে।

নিহতকে হাসপাতালে নিয়ে যাওয়া অটোরিকশাচালক ইব্রাহিম জানান, প্রতিদিনের মতো কাজ শেষে অটোরিকশা গ্যারেজে রাখার সময় তিনি হাজারীবাগ পার্কের রাস্তার পাশে মন্দিরের গলিতে ওই যুবককে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। তার মাথার বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ছিল। ইব্রাহিম স্থানীয় এক ব্যক্তির সহায়তায় ৯৯৯ নম্বরে কল করলে পুলিশ ঘটনাস্থলে আসে এবং তাকে হাসপাতালে নেওয়ার পরামর্শ দেয়। রাত আনুমানিক আড়াইটার দিকে তাকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়।

নিহতের ভাই শাওন জানান, পুলিশ ও স্থানীয়দের মাধ্যমে তারা ঘটনার খবর পেয়েছেন। তবে কারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সে বিষয়ে তারা কিছুই জানেন না। তিনি জানান, তার ভাই নির্দিষ্ট কোনো কাজ করতেন না এবং বেশ কিছুদিন ধরে গাড়ির হেলপারি করছিলেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin