
কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্প-৫-এর ব্লক-এ এলাকায় ভয়াবহ ভূমিধসের ঘটনায় পাঁচ মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার দুপুর ১টা ৪০ মিনিটের দিকে এই দুর্ঘটনা ঘটে।
ক্যাম্পের সাব্বির মাঝি জানান, ভূমিধসের ফলে মেয়েদের একটি হিফজ কেন্দ্র সম্পূর্ণ মাটির নিচে চাপা পড়ে যায়। ঘটনার সময় সেখানে ৩০ জনেরও বেশি ছাত্রী অবস্থান করছিল। এখন পর্যন্ত ধ্বংসস্তূপ থেকে ৮ জনকে উদ্ধার করা হয়েছে, যার মধ্যে ৫ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে।
নিহতদের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্থানীয়রা। বর্তমানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং স্থানীয় স্বেচ্ছাসেবীরা যৌথভাবে উদ্ধার কার্যক্রম পরিচালনা করছেন। ধ্বংসস্তূপের নিচে এখনও কয়েকজন আটকা পড়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
আপনার মতামত লিখুন :