
দেশের বিদ্যমান জ্বালানি সংকট মোকাবিলায় এলএনজি আমদানি ও সরবরাহ বাড়ানোর বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে সরকার। বুধবার জাতীয় সংসদে দেয়া বক্তব্যে প্রধানমন্ত্রী এ তথ্য জানান। সরকার সামগ্রিক জ্বালানি সরবরাহ পরিস্থিতি উন্নত করার লক্ষ্যে আগামী দুই বছরের মধ্যে এলএনজি আমদানির পরিমাণ উল্লেখযোগ্যভাবে বাড়ানোর পরিকল্পনা নিয়েছে।
প্রধানমন্ত্রী জানান, কক্সবাজারের মহেশখালীর গভীর সমুদ্রে কুতুবদিয়া এলাকায় একটি ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপনের বিষয়ে আগ্রহী প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা চলছে। এই টার্মিনালটি কার্যকর হলে ২০২৮ সালের ডিসেম্বরের মধ্যে এলএনজি সরবরাহ শুরু করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।
পাশাপাশি দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণের বিষয়টি বিবেচনায় নিয়ে পায়রা ও মোংলা বন্দর এলাকায় জরুরি ভিত্তিতে আরও দুটি ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপনের প্রস্তাব নিয়ে কাজ চলছে। প্রধানমন্ত্রী উল্লেখ করেন, প্রস্তাবিত এই টার্মিনালগুলো স্থাপন করা সম্ভব হলে দেশের সামগ্রিক জ্বালানি সরবরাহ পরিস্থিতির উন্নয়ন ঘটবে এবং গ্যাসের সংকট অনেকটাই কমে আসবে।
দেশের জ্বালানি সংকট মোকাবিলায় এলএনজি আমদানি ও সরবরাহ বাড়ানোর উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (২ সেপ্টেম্বর) জাতীয় সংসদে দেয়া বক্তব্যে তিনি এ তথ্য জানান।
আপনার মতামত লিখুন :