
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৬৯ জন শিশু হামে আক্রান্ত হয়েছে বলে জানিয়েছে অধিদপ্তর।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে এখন পর্যন্ত হাম ও এর উপসর্গ নিয়ে মোট ৭৯৩ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে ৯৫ জনের মৃত্যু হয়েছে এবং অবশিষ্ট ৬৯৮ জনের মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে।
প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত ল্যাব পরীক্ষায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হওয়ার সংখ্যা ১৪ হাজার ৫৭৮ জন। এছাড়া হামের উপসর্গ নিয়ে এ পর্যন্ত মোট ১ লাখ ১৮ হাজার ৫৭০ জন শিশু হাসপাতালে চিকিৎসা নিয়েছে। এর মধ্যে ১ লাখ ১ হাজার ২৬ জন শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল এবং তাদের মধ্যে ৯৭ হাজার ৫৩২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
আপনার মতামত লিখুন :