
দেশে বিনিয়োগের নতুন সম্ভাবনা যাচাইয়ের লক্ষ্যে ঢাকায় সফররত ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের একটি প্রতিনিধিদল প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে মিলিত হয়েছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বৈঠকটি শুরু হয়।
৫০ সদস্যের এই প্রতিনিধিদলের নেতৃত্বে রয়েছেন এক্সিলারেট এনার্জির ভাইস প্রেসিডেন্ট ও চিফ কমার্শিয়াল অফিসার অলিভার সিম্পসন এবং ইউএস চেম্বার অব কমার্সের দক্ষিণ এশিয়াবিষয়ক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট অতুল কেশাপ।
বৈঠকে দুই পক্ষ মূলত বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগের সুযোগ নিয়ে আলোচনা করেছেন। আলোচনার মূল বিষয়বস্তুর মধ্যে রয়েছে প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ডিজিটাল উদ্ভাবন, ক্লাউড ও সাইবার নিরাপত্তা, স্বাস্থ্যসেবা, নবায়নযোগ্য জ্বালানি এবং আর্থিক খাতে বিনিয়োগের নানা বিষয়।
বৈঠক শেষে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের প্রতিনিধিদল এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন সাংবাদিকদের সামনে ব্রিফিং করবেন বলে জানানো হয়েছে।
আপনার মতামত লিখুন :