
ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির একটি নতুন ভিডিও প্রকাশ্যে এসেছে। দেশটির আধা সরকারি সংবাদ সংস্থা মেহের নিউজ এজেন্সি শনিবার (৮ আগস্ট) বার্তা আদান-প্রদানের সামাজিক মাধ্যম টেলিগ্রামে ভিডিওটি প্রকাশ করে।
প্রকাশিত ভিডিওটিতে মোজতবা খামেনিকে কয়েকজন ব্যক্তির সঙ্গে কথা বলতে দেখা যায়। তবে মেহের নিউজের প্রতিবেদনে ভিডিওটি কখন এবং কোথায় ধারণ করা হয়েছে, সে বিষয়ে কোনো তথ্য জানানো হয়নি। এছাড়া তার সঙ্গে থাকা ব্যক্তিদের পরিচয়ও প্রকাশ করা হয়নি।
উল্লেখ্য যে, গত ২৮ ফেব্রুয়ারি তেহরানসহ ইরানের বিভিন্ন শহরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে বড় ধরনের বিমান হামলা চালায়। ওই হামলায় ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, কয়েকজন শীর্ষ সামরিক কমান্ডার এবং সাধারণ নাগরিক নিহত হন। ওই ঘটনার পর মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিভিন্ন সামরিক ঘাঁটি ও স্থাপনা লক্ষ্য করে ইরান দফায় দফায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়।
আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর, গত মার্চের শুরুর দিকে ইরানের নীতি-নির্ধারণী সংস্থা অ্যাসেম্বলি অব এক্সপার্টস তার দ্বিতীয় ছেলে ৫০ বছর বয়সী মোজতবা খামেনিকে দেশটির নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত করে।
আপনার মতামত লিখুন :