
ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে একটি আনুষ্ঠানিক বৈঠকে মিলিত হয়েছেন। সোমবার (১০ আগস্ট) বেলা ১১টায় সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে এই বৈঠকটি শুরু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি-১ জাহিদুল ইসলাম রনি।
এর আগে রোববার যমুনা ফিউচার পার্কে অবস্থিত ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে (আইভেক) শিশুদের জন্য একটি খেলার জায়গা উদ্বোধন করেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। সেই অনুষ্ঠানে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রীর ভূয়সী প্রশংসা করে তাকে একজন জনবান্ধব ব্যক্তি হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, আমি অনেকবার তার বক্তৃতা শুনেছি। আমাদের প্রধানমন্ত্রীও জনবান্ধব ব্যক্তি।
দুই দেশের সম্পর্কের বিষয়ে আশাবাদ ব্যক্ত করে দীনেশ ত্রিবেদী বলেন, আমার মনে হচ্ছে, যদি দুই নেতা অর্থাৎ প্রধানমন্ত্রী তারেক রহমান ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে আলোচনা হয়, তবে অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। তিনি আরও যোগ করেন, সমস্যার সমাধান তখনই হয় যখন আমরা কথাবার্তা বলি। দুই দেশের মানুষের মধ্যে কোনো নেতিবাচকতা নেই, বরং সব ইতিবাচক—এমন মন্তব্য করে তিনি দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়ে নিজের পূর্ণ বিশ্বাসের কথা জানান।
আপনার মতামত লিখুন :