Facebook Twitter Instagram YouTube

পাঁচ মাসে লোডশেডিংয়ের সব রেকর্ড ভেঙেছে সরকার: নাহিদ ইসলাম


প্রকাশের সময় : আগস্ট ১৪, ২০২৬, ৭:০০ অপরাহ্ণ /
পাঁচ মাসে লোডশেডিংয়ের সব রেকর্ড ভেঙেছে সরকার: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বর্তমান সরকারের তীব্র সমালোচনা করে বলেছেন, মাত্র পাঁচ মাসে সরকার লোডশেডিংয়ের সব রেকর্ড ভেঙে ফেলেছে। শুক্রবার এনসিপি আয়োজিত এক গণসমাবেশে তিনি এ মন্তব্য করেন। সমাবেশে তিনি মূলত গণভোটের রায় বাস্তবায়নের দাবি জানান।

নাহিদ ইসলাম বলেন, সরকার জনগণের সঙ্গে, জুলাই গণঅভ্যুত্থানের সঙ্গে এবং হাজারো শহীদের সঙ্গে প্রতারণা করে ক্ষমতায় এসেছে। এই সরকারকে তিনি ‘প্রতারক’ ও ‘বিশ্বাসঘাতক’ সরকার হিসেবে অভিহিত করেন। তিনি স্পষ্ট করে বলেন, গণভোটের রায় বাস্তবায়ন না করলে এই সরকারকে ক্ষমতায় থাকতে দেওয়া হবে না।

তিনি আরও বলেন, জাতীয় নাগরিক পার্টি দেশের পরিবর্তন ও সংস্কারের লক্ষ্য নিয়েই গণঅভ্যুত্থানে অংশ নিয়েছিল এবং নির্বাচনে অংশগ্রহণ করেছিল। তাদের আহ্বানে জনগণ যে ‘হ্যাঁ’ ভোট দিয়েছিল, তা ছিল দেশের সংস্কারের উদ্দেশ্যেই।

ভারত সফর প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, প্রধানমন্ত্রীর ভারত সফর জনগণ মেনে নেবে না। এছাড়া তিনি অভিযোগ করেন যে, যাদের টাকা নিয়ে সরকার নির্বাচন করেছিল, এখন তাদের হাতেই দেশের সম্পদ তুলে দেওয়া হচ্ছে।

প্রকাশ : ১৪ আগস্ট ২০২৬, ১৮: ৫৬আপডেট : ১৪ আগস্ট ২০২৬, ১৮: ৫৮

এনসিপির আহ্বায়ক বলেন, ‘মাত্র পাঁচ মাসে বাংলাদেশের ইতিহাসে লোডশেডিংয়ের সব রেকর্ড ভেঙেছে সরকার। আমরা ২০০১ থেকে ২০০৬ সালের ইতিহাস জানি।’

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh