Facebook Twitter Instagram YouTube

বসুন্ধরায় মডেল রিধিকা রিধির ঝুলন্ত মরদেহ উদ্ধার


প্রকাশের সময় : আগস্ট ১৫, ২০২৬, ৭:০০ অপরাহ্ণ /
বসুন্ধরায় মডেল রিধিকা রিধির ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় নিজ বাসা থেকে মডেল ও অভিনেত্রী রিধিকা রিধির ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার সকালে শয়নকক্ষের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পান পরিবারের সদস্যরা। দ্রুত তাকে কুর্মিটোলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম জানান, খবর পাওয়ার পর পুলিশ হাসপাতালে গিয়ে লাশের সুরতহাল করেছে এবং ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে। প্রাথমিকভাবে পুলিশের ধারণা এটি আত্মহত্যা। তবে এ ঘটনার পেছনে অন্য কারো প্ররোচনা থাকতে পারে কি না, তা নিয়ে তদন্ত চলছে।

পরিবারের সদস্যদের বরাত দিয়ে ওসি জানান, মৃত্যুর আগে রিধিকা ভিডিও কলে একজনের সঙ্গে কথা বলেছিলেন। পরিবারের অভিযোগের ভিত্তিতে এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

রিধিকা রিধি মডেলিংয়ের মাধ্যমে শোবিজে পরিচিতি লাভ করেন। পরবর্তীতে তিনি অভিনয়ে নিয়মিত হয়ে বেশ কিছু নাটকে কাজ করেন। তার অভিনীত উল্লেখযোগ্য নাটকের মধ্যে রয়েছে ‘এখানে মানুষ বিক্রি হয়’, ‘বহুরূপী’, ‘ডাবল হানিমুন’ ও ‘সুন্দরী’ নাটকগুলো।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh