Facebook Twitter Instagram YouTube

পরীক্ষা শেষে শুটিংয়ে ব্যস্ত অভিনেত্রী মাফতুহা জান্নাত জীম


প্রকাশের সময় : আগস্ট ১৫, ২০২৬, ৮:০১ অপরাহ্ণ /
পরীক্ষা শেষে শুটিংয়ে ব্যস্ত অভিনেত্রী মাফতুহা জান্নাত জীম

প্রাতিষ্ঠানিক পরীক্ষার কারণে দীর্ঘ দেড় মাসের বিরতি কাটিয়ে আবারও লাইট-ক্যামেরা-অ্যাকশনের দুনিয়ায় ফিরেছেন এ প্রজন্মের প্রতিশ্রুতিশীল অভিনেত্রী মাফতুহা জান্নাত জীম। গত ৯ আগস্ট তার পরীক্ষা শেষ হয় এবং পরদিন ১০ আগস্ট থেকেই তিনি পুরোদমে শুটিং সেটে ব্যস্ত সময় পার করছেন।

পরীক্ষা এবং ক্যারিয়ারের মধ্যে ভারসাম্য বজায় রাখার জন্য জীম এতদিন অভিনয় জগত থেকে দূরে ছিলেন। তবে পরীক্ষা শেষ হওয়ার পরপরই নির্মাতাদের তাগিদ এবং জমে থাকা চিত্রনাট্যের খাতিরে তাকে দ্রুত কাজে ফিরতে হয়েছে। বিশ্রাম না নিয়েই তিনি চলতি আগস্ট মাসের পুরো সময়জুড়ে টানা শুটিংয়ের পরিকল্পনা সাজিয়েছেন।

ইতোমধ্যে সেলিম রেজা পরিচালিত ‘লুকোচুরি প্রেম’ নাটকের কাজ শেষ করেছেন জীম, যেখানে তার বিপরীতে অভিনয় করেছেন সাদ সালমী নাওভী। এরপর আরও একটি নাটকের কাজ সম্পন্ন করে বর্তমানে তিনি একটি নতুন ওভিসি বা বিজ্ঞাপনচিত্রের শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন।

নিজেকে একজন দক্ষ অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে প্রতিনিয়ত পরিশ্রম করে যাচ্ছেন জানিয়ে জীম বলেন, পরীক্ষা শেষ হতেই বিশ্রাম না নিয়ে কাজ শুরু করেছি। চলতি পুরো মাসজুড়ে টানা শুটিং করব। আশা করছি, এই প্রজেক্টগুলো খুব শিগগিরই বিভিন্ন টেলিভিশন চ্যানেল ও ডিজিটাল প্ল্যাটফর্মে মুক্তি পাবে। আগামী দিনে সামাজিক, রোমান্টিক ও পরিবারকেন্দ্রিক গল্পের পাশাপাশি বিভিন্ন নতুন ও চ্যালেঞ্জিং চরিত্রে তাকে দেখা যাবে বলে আশা করা হচ্ছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh