
আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে নিম্নমুখী প্রবণতা দেখা গেছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, হরমুজ প্রণালীর ব্যবস্থাপনা নিয়ে ইরান ও ওমানের মধ্যে একটি চুক্তির লক্ষ্যে প্রস্তাব বিনিময়ের খবর ছড়িয়ে পড়ার পর এই দরপতন ঘটে।
আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ফিউচার্সের জ্বালানি তেলের দাম ব্যারেল প্রতি ১.৪২ ডলার বা ১.৫৬ শতাংশ কমে ৮৯.৩২ ডলারে নেমে এসেছে। অথচ দিনের শুরুতে এই দাম সর্বোচ্চ ৯৩.৩১ ডলারে উঠেছিল। একইভাবে মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দাম ১.১৪ ডলার বা ১.৩৫ শতাংশ কমে প্রতি ব্যারেল ৮৩.৩২ ডলারে দাঁড়িয়েছে। দিনের শুরুতে ডব্লিউটিআই তেলের সর্বোচ্চ দাম ছিল ৮৫.৯৪ ডলার।
ক্যাপিটাল ইকোনমিক্স-এর জলবায়ু ও পণ্য বিষয়ক অর্থনীতিবিদ হামাদ হুসাইন এই পরিস্থিতি সম্পর্কে বলেন, ওমান ও ইরানের মধ্যে এই আলোচনা নির্দেশ করে যে, হরমুজ প্রণালী পুনরায় উন্মুক্ত করার বিষয়ে হয়তো ইতিবাচক অগ্রগতি হচ্ছে।
আপনার মতামত লিখুন :