Facebook Twitter Instagram YouTube

পুলিশের বিশেষ অভিযানে দেশজুড়ে ৩৯ হাজারসহ গ্রেপ্তার ১ লাখ ৪২ হাজার


প্রকাশের সময় : জুলাই ২৮, ২০২৬, ২:৪৪ অপরাহ্ণ /
পুলিশের বিশেষ অভিযানে দেশজুড়ে ৩৯ হাজারসহ গ্রেপ্তার ১ লাখ ৪২ হাজার

বাংলাদেশ পুলিশের চলমান বিশেষ অভিযানে গত ১ মে থেকে ২৭ জুলাই ২০২৬ পর্যন্ত সারা দেশ থেকে মোট ১ লাখ ৪১ হাজার ৯৮৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে শুধুমাত্র বিশেষ অভিযানেই গ্রেপ্তার হয়েছেন ৩৯ হাজার ২৬৭ জন। এছাড়া অন্যান্য নিয়মিত মামলা ও অভিযানে গ্রেপ্তার হয়েছেন ১ লাখ ২ হাজার ৭২২ জন।

অভিযান চলাকালীন পুলিশ বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে। এর মধ্যে রয়েছে ৩২৫টি আগ্নেয়াস্ত্র, ২ হাজার ৮০২ রাউন্ড গুলি ও কার্তুজ, ১০৩টি ম্যাগাজিন, ৪৬টি ককটেল, সোয়া দুই কেজি গানপাউডার, ৬৩৮টি দেশীয় অস্ত্র, ১৮টি অস্ত্রের যন্ত্রাংশ, ১৭টি অস্ত্র ও বোমা তৈরির সরঞ্জাম এবং ১০ হাজার ৩০০টি চকলেট বোমা।

উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্রের বিস্তারিত তালিকায় রয়েছে ১০১টি পিস্তল, ৩৫টি শুটারগান, ৩৮টি এলজি, ১৯টি রিভলভার, ৯২টি বন্দুক, ১৫টি পাইপগান, ৭টি শটগান, ৩টি রাইফেল, ২টি এসএমজি, ১২টি এয়ারগান এবং ১টি পেনগান।

মাদকবিরোধী অভিযানেও বড় ধরনের সাফল্য পেয়েছে পুলিশ। এ সময়ে ৯১ লাখ ২২ হাজার ৯৯৬ পিস ইয়াবা, ৯ হাজার ৮০ পুরিয়া হেরোইন, ৪ হাজার ৯৫ বোতল ফেনসিডিল, ৮ হাজার ২১১ বোতল বিদেশি মদ, ৪২৩ বোতল দেশি মদ এবং ৮ হাজার ৫৫২ পুরিয়া গাঁজাসহ বিভিন্ন মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। এসব মাদক উদ্ধারের ঘটনায় ১৭ হাজার ৬৬টি মামলা দায়ের করা হয়েছে এবং ২৪ হাজার ৮২১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh