Facebook Twitter Instagram YouTube

গণতান্ত্রিক ও কল্যাণমুখী রাষ্ট্র গঠনে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী


প্রকাশের সময় : আগস্ট ১০, ২০২৬, ৫:০১ অপরাহ্ণ /
গণতান্ত্রিক ও কল্যাণমুখী রাষ্ট্র গঠনে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

আগামী দিনগুলোতে বাংলাদেশকে একটি গণতান্ত্রিক ও কল্যাণমুখী রাষ্ট্র হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (১০ আগস্ট) দুপুরে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এসডিজি ভিলেজ পাইলট প্রোগ্রামের আওতায় তিনটি গ্রামের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

প্রধানমন্ত্রী বলেন, দীর্ঘ দেড় দশকেরও বেশি সময় ধরে চলা ফ্যাসিবাদী শাসনে শিক্ষা, স্বাস্থ্য ও অর্থনীতিসহ দেশের প্রতিটি খাত ধ্বংসের মুখে পতিত হয়েছিল। বর্তমানে সরকার সেই ক্ষতি কাটিয়ে ওঠার জন্য পুনর্গঠনের কাজ করছে।

এসডিজি লক্ষ্যমাত্রা অর্জনের বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, কোনো একক মন্ত্রণালয় বা বিভাগের পক্ষে এই লক্ষ্য অর্জন সম্ভব নয়। এর জন্য সংশ্লিষ্ট সকল পক্ষ ও বিভাগের সমন্বিত সহযোগিতা একান্ত প্রয়োজন।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী দেশে প্রথমবারের মতো এসডিজি ভিলেজ পাইলট প্রোগ্রামের আওতায় তিনটি গ্রাম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। এই কর্মসূচির জন্য নির্বাচিত গ্রামগুলো হলো—দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার নাফানগর, খুলনার দাকোপ উপজেলার পানখালী এবং রাঙামাটির কাপ্তাই উপজেলার মিতিংগাছড়ি।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh