Facebook Twitter Instagram YouTube

ঢাকায় ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’ প্রধান পরাগ জৈন


প্রকাশের সময় : আগস্ট ১০, ২০২৬, ৫:৩১ অপরাহ্ণ /
ঢাকায় ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’ প্রধান পরাগ জৈন

ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইংয়ের (আরএডব্লিউ বা র) প্রধান পরাগ জৈন সরকারি সফরে ঢাকায় এসেছেন। দুই দেশের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করার প্রচেষ্টার অংশ হিসেবে তার এই সফর বলে জানা গেছে।

সরকারি একটি সূত্র জানিয়েছে, বাংলাদেশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আমন্ত্রণে এই সফরে পরাগ জৈন চার সদস্যের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন। রবিবার দুপুরে এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে তারা ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। ঢাকায় অবস্থানকালে প্রতিনিধি দলটি শহরের একটি হোটেলে অবস্থান করবেন বলে সরকারি ওই সূত্র নিশ্চিত করেছে।

পরাগ জৈন ভারতের বহিঃগোয়েন্দা সংস্থা ‘র’ এর সেক্রেটারির দায়িত্ব পালনের পাশাপাশি স্পেশাল প্রোটেকশন গ্রুপ বা এসপিজির স্পেশাল সেক্রেটারির দায়িত্বেও রয়েছেন। তার সফরসঙ্গী হিসেবে রয়েছেন অশ্বীন মুকুন্দ কোটনিস, রাহুল নেগি এবং শৈবাল রায় চৌধুরী।

বাংলাদেশ সফরের আগে পরাগ জৈন চীন সফর করেছেন। তবে ভারত বা বাংলাদেশ—কোনো পক্ষই এখন পর্যন্ত এই সফরের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য প্রকাশ করেনি।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin