
২০২৬ সালের এসএসসি পরীক্ষায় ফেনী গার্লস ক্যাডেট কলেজ তার সাফল্যের ধারা অব্যাহত রেখেছে। সোমবার (১০ আগস্ট) পরীক্ষার ফল প্রকাশের পর জানা যায়, প্রতিষ্ঠানটি থেকে মোট ৫৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিল, যার মধ্যে ৫৫ জনই জিপিএ-৫ অর্জন করেছে। এছাড়া মানবিক বিভাগ থেকে অংশগ্রহণকারী অপর একজন পরীক্ষার্থী জিপিএ ৪ দশমিক ২৮ পেয়েছে।
কলেজ কর্তৃপক্ষের ভাষ্যমতে, সেনাসদরের সুনির্দিষ্ট নির্দেশনা, কলেজ প্রশাসনের সময়োপযোগী উদ্যোগ, শিক্ষকদের আন্তরিক পাঠদান এবং ক্যাডেটদের কঠোর অধ্যবসায়ের সমন্বিত প্রচেষ্টায় এই ফলাফল সম্ভব হয়েছে।
ফেনী গার্লস ক্যাডেট কলেজের অধ্যক্ষ কর্নেল এস. এম. ফয়সল জানান, শৃঙ্খলা, কঠোর অনুশাসন এবং যুগোপযোগী শিক্ষাদান পদ্ধতির কারণেই ক্যাডেটরা ধারাবাহিকভাবে ভালো ফলাফল করে আসছে। এই অর্জনের জন্য তিনি ক্যাডেট, অভিভাবক, শিক্ষকসহ সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানিয়েছেন।
আপনার মতামত লিখুন :