
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য এ্যাডভোকেট রুহুল কবির রিজভীকে দলের ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে মনোনীত করা হয়েছে। বৃহস্পতিবার এক আনুষ্ঠানিক বিবৃতিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।
দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, বিএনপি’র গঠনতন্ত্রের ৭(খ)৬ ধারা অনুযায়ী রুহুল কবির রিজভীকে এই দায়িত্ব প্রদান করা হয়েছে। এই মনোনয়ন অবিলম্বে কার্যকর হবে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
আপনার মতামত লিখুন :