
নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথগ্রহণ অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য বঙ্গভবনে পৌঁছেছেন দেশের তিন বাহিনীর প্রধান। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় ঐতিহাসিক দরবার হলে আয়োজিত এই শপথ অনুষ্ঠানকে ঘিরে তারা বঙ্গভবনে প্রবেশ করেন।
আজ শুক্রবার সন্ধ্যায় নবনির্বাচিত রাষ্ট্রপতির এই শপথগ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানসহ সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তি, মন্ত্রী, সংসদ সদস্য, বিচারপতি, সামরিক ও বেসামরিক কর্মকর্তা এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত রয়েছেন।
রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানকে কেন্দ্র করে বঙ্গভবন ও এর আশপাশের এলাকায় কঠোর নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পাশাপাশি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের যাতায়াত ও নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে বিশেষ সতর্কতা ও অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।
আপনার মতামত লিখুন :