
মেটার প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ এবং তাঁর স্ত্রী প্রিসিলা চ্যান আয়ারল্যান্ডে একটি বিশাল সম্পত্তি কিনেছেন। কাউন্টি ওয়াটারফোর্ডের ব্ল্যাকওয়াটার নদীর তীরে অবস্থিত ৪৪০ একরের এই বিশাল এলাকাটি ‘স্ট্র্যানক্যালি দুর্গ’ নামে পরিচিত। কয়েক সপ্তাহ আগে অত্যন্ত গোপনীয়তার সাথে এই কেনাবেচা সম্পন্ন হয়েছে। যদিও এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক আর্থিক তথ্য প্রকাশ করা হয়নি, তবে দ্য আইরিশ টাইমস জানিয়েছে, ১৬ হাজার বর্গফুটের এই ঐতিহাসিক গথিক দুর্গ ও এর জমির মূল্য ২ কোটি থেকে ৩ কোটি ইউরো (প্রায় ১ কোটি ৭১ লাখ পাউন্ড) হতে পারে।
১৮৩০ সালের দিকে টোরি দলের সংসদ সদস্য জন কেইলির জন্য নির্মিত এই দুর্গটির নকশা করেছিলেন জেমস পেইন ও জর্জ রিচার্ড পেইন। গত ২৫ বছর ধরে এই সম্পত্তির মালিক ছিলেন লন্ডনের বিনিয়োগকারী প্রতিষ্ঠান আরএবি ক্যাপিটালের সহপ্রতিষ্ঠাতা মাইকেল বাকলি ও তাঁর স্ত্রী জিয়ানকার্লা অ্যালেন বাকলি। তাঁরা জানিয়েছেন যে, জাকারবার্গ ও তাঁর পরিবার এই এস্টেটে বিনিয়োগ চালিয়ে যাওয়ার পরিকল্পনা করায় তাঁরা আনন্দিত। দক্ষিণ আয়ারল্যান্ডের ইওগাল শহর থেকে এই দুর্গের দূরত্ব প্রায় ৩০ মিনিটের পথ এবং গত ২০ বছর ধরে এর সংস্কারকাজ চলছে।
জাকারবার্গ দম্পতি মূলত যুক্তরাষ্ট্রেই বসবাস করবেন বলে ধারণা করা হচ্ছে, তবে আয়ারল্যান্ড ভ্রমণের সময় তারা এই দুর্গটি ব্যবহার করবেন। উল্লেখ্য, ২০০৯ সাল থেকে ডাবলিনে মেটার ইউরোপীয় সদর দপ্তর রয়েছে, যেখানে প্রায় ১ হাজার ৫০০ কর্মী কর্মরত। গত বছর জাকারবার্গের আয়ারল্যান্ডে বাড়ি কেনার আগ্রহের খবর প্রথম শোনা গিয়েছিল, যখন তিনি জন ম্যালনের কাছ থেকে ক্যাসেলমার্টিন হাউস কেনার প্রস্তাব দিয়েছিলেন, কিন্তু সেই চুক্তি সম্পন্ন হয়নি।
বিশ্বজুড়ে জাকারবার্গের বিশাল সম্পত্তির তালিকা রয়েছে। এর মধ্যে হাওয়াইয়ের কাউয়াই দ্বীপে ১ হাজার একরের বেশি জমি, ক্যালিফোর্নিয়া-নেভাডা সীমান্তের লেক টাহোতে একাধিক সম্পত্তি এবং চলতি বছরের শুরুতে মায়ামির ইন্ডিয়ান ক্রিক দ্বীপে ১৭ কোটি ডলার মূল্যের বাড়ি উল্লেখযোগ্য। আয়ারল্যান্ডে তাঁর এই সম্পত্তি কেনার খবরটি এমন সময়ে এল যখন যুক্তরাষ্ট্রজুড়ে মেটা বড় ধরনের আইনি লড়াইয়ের মুখোমুখি হয়েছে। ক্যালিফোর্নিয়ায় ২৯টি অঙ্গরাজ্যের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে, ফেসবুক ও ইনস্টাগ্রামের নকশা শিশুদের আসক্ত করে তোলে এবং প্ল্যাটফর্মগুলো নিরাপত্তা বিষয়ে ব্যবহারকারীদের বিভ্রান্ত করেছে, যদিও মেটা এসব অভিযোগ অস্বীকার করেছে।
সে সময় শতকোটিপতি (বিলিয়নিয়ার) ব্যবসায়ী জন ম্যালন ওয়াল স্ট্রিট জার্নালকে বলেছিলেন, মেটার প্রধান তাঁর কাউন্টি কিলডেয়ারে অবস্থিত ক্যাসেলমার্টিন হাউস ও এস্টেটটি কেনার প্রস্তাব দিয়েছিলেন।তবে লিবার্টি মিডিয়ার মালিক মিস্টার ম্যালন সেটি বিক্রি করতে রাজি হননি।জাকারবার্গের আনুমানিক সম্পদের পরিমাণ ১৯ হাজার কোটি (১৯০ বিলিয়ন) ডলার।
সেখানে তিনি একটি বিশাল এলাকা গড়ে তুলছেন, যার মধ্যে দুটি বড় বাড়ি এবং ৫ হাজার বর্গফুটের একটি ভূগর্ভস্থ আশ্রয়কেন্দ্র বা বাঙ্কার রয়েছে বলে খবর পাওয়া গেছে।ধারণা করা হয়, সেখানকার জমি কেনা ও নির্মাণকাজে জাকারবার্গের কোটি কোটি ডলার খরচ হয়েছে।ক্যালিফোর্নিয়া-নেভাডা সীমান্তে অবস্থিত অবকাশযাপনের স্থান লেক টাহোর পশ্চিম তীরেও তাঁর পাশাপাশি একাধিক সম্পত্তির মালিকানা রয়েছে।২০১৮ সালে জাকারবার্গ ৫ কোটি ৯০ লাখ ডলার দিয়ে সেখানে দুটি সম্পত্তি কিনেছিলেন।
আপনার মতামত লিখুন :