Facebook Twitter Instagram YouTube

বান্দরবানের সাঙ্গু নদীতে নৌকা ডুবে পর্যটক নিখোঁজ


প্রকাশের সময় : জুলাই ২৫, ২০২৬, ৭:৩৩ পূর্বাহ্ণ /
বান্দরবানের সাঙ্গু নদীতে নৌকা ডুবে পর্যটক নিখোঁজ

বান্দরবানের থানচি উপজেলার সাঙ্গু নদীর পর্যটন এলাকায় ইঞ্জিন চালিত নৌকা ডুবে একজন পর্যটক নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। শুক্রবার বিকেল সাড়ে পাঁচটার দিকে উপজেলার বড়পাথর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, থানচি থানা পুলিশ, বিজিবি এবং স্থানীয়রা উদ্ধার তৎপরতা শুরু করেন।

নিখোঁজ পর্যটকের বিষয়ে জানা যায়, শুক্রবার বেলা তিনটার দিকে ১৩ সদস্যের একটি পর্যটক দল থানচি-আলীকদম সড়কের ২১ কিলো এলাকা হয়ে টেন্ডুমুখ এলাকায় ঘুরতে গিয়েছিল। পরবর্তীতে টেন্ডুমুখ এলাকা থেকে দুটি নৌকাযোগে বড়পাথর এলাকায় পৌঁছানোর সময় সাঙ্গু নদীর প্রবল স্রোতের কারণে নৌকাটি ডুবে যায়। এতে একজন পর্যটক নিখোঁজ হন।

থানচি থানার অফিসার ইনচার্জ কানন সরকার জানিয়েছেন, নৌকা ডুবে পর্যটক নিখোঁজ হওয়ার খবর পাওয়ার পর থেকেই পুলিশের পক্ষ থেকে উদ্ধার তৎপরতা চলমান রয়েছে। থানচি ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ার লিডার পিয়ার মোহাম্মদ জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই তাদের একটি দল বিজিবির সাথে যৌথভাবে উদ্ধার কাজে যোগ দিয়েছে।

নিখোঁজ হওয়া পর্যটক বিষয়ে জানা যায়, বেলা তিনটার দিকে থানচি-আলীকদম সড়কের ২১ কিলো এলাকা হয়ে ১৩ সদস্যদের একটি পর্যটক দল টেন্ডুমুখ এলাকায় বেড়াতে যায়, পরবর্তীতে টেন্ডুমুখ এলাকা হতে ২টি নৌকাযোগে বড়পাথর এলাকায় পৌছানোর পর সাঙ্গু নদীর অতিরিক্ত স্রোতের কারণে নৌকা ডুবে ১ জন পর্যটক নিখোঁজ হয়।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh