Facebook Twitter Instagram YouTube

থাইল্যান্ডে স্কুলে গুলিবর্ষণ: চিকিৎসাধীন কিশোরীর মৃত্যুতে নিহতের সংখ্যা ৯


প্রকাশের সময় : আগস্ট ৮, ২০২৬, ৯:৩০ অপরাহ্ণ /
থাইল্যান্ডে স্কুলে গুলিবর্ষণ: চিকিৎসাধীন কিশোরীর মৃত্যুতে নিহতের সংখ্যা ৯

থাইল্যান্ডের একটি স্কুলে ভয়াবহ গুলিবর্ষণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৯ জনে পৌঁছেছে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ঘটনার শিকার ১২ বছর বয়সী এক কিশোরী চিকিৎসাধীন অবস্থায় শনিবার মারা গেছে।

ননথাবুরি প্রদেশের প্লাই ব্যাং পুলিশ স্টেশনের কর্মকর্তারা জানিয়েছেন, শুক্রবারের ওই ঘটনার পরদিন শনিবার চিকিৎসাধীন অবস্থায় ওই কিশোরীর মৃত্যু হয়।

পুলিশের ভাষ্যমতে, ১৪ বছর বয়সী এক কিশোর প্রথমে তার দাদা-দাদিকে গুলি করে হত্যা করে। এরপর সে তার স্কুলে গিয়ে আরও পাঁচজনকে হত্যা করে এবং সবশেষে নিজের দিকে গুলি চালায় বলে অভিযোগ রয়েছে। সব মিলিয়ে এই ঘটনায় নিহতের সংখ্যা এখন ৯ জন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh