
মুক্তিযুদ্ধ কোনো রাজনৈতিক দলের একক যুদ্ধ ছিল না, বরং এটি ছিল জনতার যুদ্ধ। শুক্রবার (৭ আগস্ট) রাতে রাজধানীর কুর্মিটোলা গলফ ক্লাবে আয়োজিত দ্বিতীয় বাংলাদেশ লিবারেশন ওয়ার কোর্সের ৫৪তম কমিশনিং ডে ও ফেলোশিপ ডে উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এই মন্তব্য করেন।
তিনি বলেন, ১৯৭১ সালের পর তৎকালীন ক্ষমতাসীনরা মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জনগণের সামনে তুলে ধরতে চায়নি। সে সময়কার রাজনৈতিক নেতারা মুক্তিযুদ্ধকে একটি রাজনৈতিক সমাধানের দিকে নিয়ে যেতে চেয়েছিলেন।
বর্তমান প্রেক্ষাপট নিয়ে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বলেন, সরকার কোনো ভুল করলে তা অবশ্যই সংশোধন করতে হবে। একই সঙ্গে তিনি দেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে ধ্বংস না করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।
হাফিজ উদ্দিন আহমদ আরও বলেন, রাজনৈতিক নেতাদের অনেক কিছু শেখার আছে। জাতি পুনরায় ঘুরে দাঁড়িয়েছে এবং দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, দেশে যেন ভবিষ্যতে আর কোনো স্বৈরশাসকের আবির্ভাব না ঘটে।
আপনার মতামত লিখুন :