Facebook Twitter Instagram YouTube

লিওনেল মেসির বাবা হোর্হে মেসির মৃত্যুর গুঞ্জন নিয়ে যা জানা গেল


প্রকাশের সময় : আগস্ট ৮, ২০২৬, ৭:৩০ অপরাহ্ণ /
লিওনেল মেসির বাবা হোর্হে মেসির মৃত্যুর গুঞ্জন নিয়ে যা জানা গেল

বিশ্ব ফুটবলের জাদুকর লিওনেল মেসির বাবা এবং তার দীর্ঘদিনের পথপ্রদর্শক হোর্হে মেসি মারা গেছেন বলে গুঞ্জন ছড়িয়েছে। আর্জেন্টিনার সংবাদমাধ্যম ‘ইনফোবে’ ও ‘রোজারিও ৩’-এর বরাত দিয়ে এই খবরটি প্রকাশ করেছে জনপ্রিয় ডিজিটাল মিডিয়া গোল ডট কম। বেশ কিছুদিন ধরে গুরুতর অসুস্থতায় ভুগে আর্জেন্টিনার রোজারিওর একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন বলে শোনা যাচ্ছে।

হোর্হে মেসি ছোটবেলা থেকেই তার ছেলের ফুটবল প্রতিভাকে চিনতে পেরেছিলেন। ২০০০ সালে মাত্র ১৩ বছর বয়সে মেসিকে বার্সেলোনার বিখ্যাত লা মাসিয়াতে নিয়ে যাওয়ার পেছনে তার অবদান ছিল সবচেয়ে বেশি। পরবর্তীতে ফুটবল এজেন্টের ভূমিকায় অবতীর্ণ হয়ে তিনি মেসির ক্যারিয়ারের প্রতিটি পদক্ষেপ পরিচালনা করেছেন।

চলতি বছরের জুনে বিশ্বকাপের সময় হোর্হের অসুস্থতা নিয়ে প্রথম গুঞ্জন শুরু হয়। সেই সময় এক ম্যাচ শেষে মেসিকে আবেগপ্রবণ হতে দেখা যায়। তখন পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছিল যে, হোর্হে চিকিৎসাধীন আছেন। এরপর জুলাইয়ের শেষ দিকে মেজর লীগ সকারের (এমএলএস) অল-স্টার ম্যাচও মিস করেন মেসি। ধারণা করা হচ্ছে, বাবার পাশে থাকার জন্যই তিনি সেই ম্যাচ থেকে দূরে ছিলেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin