Facebook Twitter Instagram YouTube

টঙ্গীতে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার


প্রকাশের সময় : আগস্ট ২৯, ২০২৬, ৬:৩২ অপরাহ্ণ /
টঙ্গীতে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার

গাজীপুরের টঙ্গীতে বিশেষ অভিযান পরিচালনা করে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের চার নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে টঙ্গীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন টঙ্গীর ৪৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মো. জাকির হোসেন (৫০), কেরানীরটেক এলাকার আওয়ামী লীগ কর্মী জাকির (৩৪), পাগার এলাকার আওয়ামী লীগ কর্মী মালা উদ্দিন প্রিন্স (৩০) এবং ৪৭ নম্বর ওয়ার্ড যুবলীগের যুগ্ম আহ্বায়ক কিরণ আহম্মেদ (৪২)।

শনিবার দুপুরে গ্রেপ্তারকৃতদের জেলা ও দায়রা জজ আদালতে পাঠানো হয়েছে। টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাকছুদুল আলম জানিয়েছেন, এই ঘটনার সঙ্গে জড়িত বাকিদের গ্রেপ্তারের লক্ষ্যে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh