Facebook Twitter Instagram YouTube

প্রথম আলো অনলাইনে বুধবারের আলোচিত পাঁচ খবর


প্রকাশের সময় : জুলাই ৮, ২০২৬, ৭:৫২ অপরাহ্ণ /
প্রথম আলো অনলাইনে বুধবারের আলোচিত পাঁচ খবর

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে রাতভর পাল্টাপাল্টি হামলার ঘটনার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, দুই দেশের মধ্যে বিদ্যমান যুদ্ধবিরতি এখন শেষ হয়েছে। তিনি আরও বলেন, আমি তাদের সঙ্গে আর কোনো লেনদেন করতে চাই না। ইরানকে উদ্দেশ্য করে ট্রাম্প বলেন, তারা জঘন্য এবং অসুস্থ মানুষেরা তাদের নেতৃত্ব দিচ্ছেন।

নির্বাচনে কারচুপির অভিযোগ তুলেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলের নেতা শফিকুর রহমান। তিনি দাবি করেছেন, ১১-দলীয় ঐক্যকে ষড়যন্ত্রের মাধ্যমে হারানো হয়েছে। শফিকুর রহমান বলেন, সেদিন যদি জামায়াতসহ ১১ দল বিদ্রোহ করত বা নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করত, তবে দেশে যে বিশৃঙ্খলা সৃষ্টি হতো, তার শেষ কোথায় গিয়ে দাঁড়াত তা কেউ জানে না।

আর্জেন্টিনা ও মিসরের মধ্যকার ম্যাচের বিতর্কিত সিদ্ধান্তগুলো নিয়ে বিশ্লেষণ করেছে ইএসপিএন। ক্রীড়াভিত্তিক এই সংবাদমাধ্যমটির বিশ্লেষণে সাবেক সিলেক্ট গ্রুপ রেফারি অ্যান্ডি ডেভিস ব্যাখ্যা করেছেন, কেন মিসরের গোল বাতিল করা হয়েছিল এবং কেন আর্জেন্টিনার গোল বহাল রাখা হয়েছে। এদিকে দুই গোলে এগিয়ে থেকেও ৩-২ ব্যবধানে হেরে যাওয়ায় কষ্ট পেয়েছেন মিসরের কোচ হোসাম হাসান। তিনি এই পরাজয়ের পেছনে পরোক্ষভাবে ফিফা ও রেফারিকেই দায়ী বলে মনে করছেন।

বিনোদন জগতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই নিয়ে চলমান বিতর্কের কেন্দ্রে এখন টিলি নরউড। বাস্তবে কোনো অস্তিত্ব না থাকলেও, এআই ‘অভিনেত্রী’ হিসেবে তিনি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয়ের প্রস্তুতি নিচ্ছেন।