
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে একটি রুদ্ধদ্বার বৈঠকে অংশ নেওয়ার জন্য হোয়াইট হাউসে পৌঁছেছেন। হোয়াইট হাউসের ওভাল অফিসে এই দুই নেতার বৈঠক হওয়ার কথা রয়েছে। ২৮ ফেব্রুয়ারি ইরান যুদ্ধ শুরুর পর এই প্রথম দুই দেশের শীর্ষ নেতা সরাসরি আলোচনায় বসলেন।
বিশ্লেষকদের মতে, চলমান আঞ্চলিক যুদ্ধ পরিস্থিতিই এই হাই-প্রোফাইল বৈঠকের মূল আলোচ্য বিষয়। গত ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া ইরান সংকটের বর্তমান পরিস্থিতি ও ভবিষ্যৎ পরিকল্পনা, লেবাননে ইসরায়েলের চলমান সামরিক অভিযান এবং হিজবুল্লাহকে সম্পূর্ণ নিরস্ত্রীকরণের কৌশল নিয়ে দুই নেতা আলোচনা করবেন বলে জানা গেছে।
নেতানিয়াহু এমন এক সময়ে এই সফরে এলেন যখন তিনি নিজ দেশ ও আন্তর্জাতিক অঙ্গনে বেশ সমালোচনার মুখে রয়েছেন। এছাড়া বিভিন্ন গণমাধ্যমের তথ্য অনুযায়ী, সাম্প্রতিক সময়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে তার সম্পর্কের টানাপোড়েন তৈরি হয়েছে।
এদিকে আন্তর্জাতিক রাজনৈতিক প্রেক্ষাপটে পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে। সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ইরান তাদের পাল্টাপাল্টি সামরিক হামলা সাময়িকভাবে স্থগিত করেছে এবং পুনরায় শান্তি আলোচনা শুরু করেছে, যা মধ্যপ্রাচ্যের সংকট নিরসনে নতুন মাত্রা যোগ করতে পারে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
আপনার মতামত লিখুন :