
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে তিনি ইরানের প্রধান লক্ষ্যবস্তু। বুধবার (৮ জুলাই) রাতে ন্যাটো সম্মেলন পরবর্তী এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। ট্রাম্প বলেন, ইরানের প্রধান লক্ষ্যবস্তু হওয়ার কারণে তিনি যেকোনো সময় মারাও যেতে পারেন।
ইরানের সঙ্গে আমেরিকার চলমান উত্তেজনাকে তিনি একটি অভূতপূর্ব সাফল্য হিসেবে বর্ণনা করেছেন। ট্রাম্পের দাবি, এই যুদ্ধের কারণেই ইরান পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত থাকতে বাধ্য হয়েছে।
ইরানের সমঝোতাকারীদের কিছুটা ‘পাগল প্রকৃতির’ বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি দাবি করেন, একদিনেই ইরানের সব আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে এবং তাদের সব কিছু শেষ হয়ে গেছে। ট্রাম্পের ভাষ্যমতে, ইরানের নেতারাও মারা গেছেন এবং তাদের হয়তো অন্য কোনো স্তরের নেতারা ছিল, তারাও হয়তো মারা গেছেন।
আপনার মতামত লিখুন :