Facebook Twitter Instagram YouTube

আমাকে হত্যা করলে নজিরবিহীন হামলা চালাবে যুক্তরাষ্ট্র: ডোনাল্ড ট্রাম্প


প্রকাশের সময় : জুলাই ১১, ২০২৬, ৭:০১ পূর্বাহ্ণ / ০
আমাকে হত্যা করলে নজিরবিহীন হামলা চালাবে যুক্তরাষ্ট্র: ডোনাল্ড ট্রাম্প

ইরান তাকে হত্যার পরিকল্পনা করছে এমন প্রতিবেদনের পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, তাকে হত্যা করা হলে যুক্তরাষ্ট্র এমন মাত্রায় হামলা চালাবে যা এর আগে কখনো দেখেনি। তিনি বলেন, ‘আমি নির্দেশনা দিয়ে রেখেছি—যদি কোনো কিছু ঘটে, তাহলে তাদের ওপর এমন মাত্রায় বোমা হামলা চালাতে হবে, যা তারা আগে কখনো দেখেনি।’

এর আগে গত মঙ্গলবার ও বুধবার এপ্রিলের যুদ্ধবিরতির পর ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে যুক্তরাষ্ট্র বড় ধরনের হামলা চালায়। এর জবাবে তেহরান মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটিতে পাল্টা হামলা শুরু করে। হরমুজ প্রণালিতে তিনটি তেলবাহী ট্যাংকারে হামলার পর ওয়াশিংটন একে প্রাথমিক শান্তি চুক্তি বা ‘সমঝোতা স্মারক’ লঙ্ঘন হিসেবে উল্লেখ করে। শুক্রবার পর্যন্ত নতুন কোনো হামলার খবর পাওয়া না গেলেও মার্কিন সামরিক বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে।

ইসরায়েল ট্রাম্পকে ইরানের নতুন একটি হত্যাচক্রান্তের বিষয়ে সতর্ক করেছে বলে বৃহস্পতিবার বিভিন্ন প্রতিবেদনে উঠে আসে। তবে ট্রাম্প বিষয়টি গুরুত্ব কমিয়ে দিয়ে জানান, ইসরায়েল এ বিষয়ে নিশ্চিত কিছু খুঁজে পায়নি। যুক্তরাষ্ট্রের কিছু কর্মকর্তা এই গোয়েন্দা তথ্যের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন এবং সিএনএনকে বলেছেন, ইসরায়েল হয়তো ট্রাম্পকে পুনরায় সামরিক পদক্ষেপে জড়ানোর চেষ্টা করছে। এদিকে, ২৮ ফেব্রুয়ারি ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আলি খামেনির দাফন অনুষ্ঠানে ট্রাম্পের মৃত্যুর প্রতিশোধ নেওয়ার ডাক সংবলিত ব্যানার প্রদর্শিত হয়। নিরাপত্তা উদ্বেগের কারণে বুধবার ট্রাম্পের সফর পরিকল্পনাও পরিবর্তন করা হয় এবং তাকে ন্যাটো সম্মেলন থেকে পুরোনো ‘এয়ার ফোর্স ওয়ান’ উড়োজাহাজে ফিরতে হয়।

যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা দীর্ঘদিন ধরেই ইরানকে ট্রাম্পের ওপর হামলার চেষ্টার বিষয়ে অভিযুক্ত করে আসছেন। গত মার্চে আসিফ মার্চেন্ট নামের এক ব্যক্তিকে ফেডারেল জুরি দোষী সাব্যস্ত করে, যার বিরুদ্ধে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) সঙ্গে যোগসাজশে ট্রাম্পকে হত্যার জন্য ভাড়াটে খুনি নিয়োগের চেষ্টার অভিযোগ ছিল। বাইডেন প্রশাসন আগেই সতর্ক করেছিল যে ট্রাম্পকে হত্যা করা হলে সেটিকে যুদ্ধের কর্মকাণ্ড হিসেবে গণ্য করা হবে।

বুধবার ট্রাম্প ঘোষণা করেন যে, জুনে ইরানের সঙ্গে হওয়া ‘সমঝোতা স্মারক’ কার্যত অকার্যকর হয়ে গেছে এবং তিনি ইরানকে ‘একটি ক্যানসার’ হিসেবে অভিহিত করেন। তবে শুক্রবার তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ জানান যে, ইরান আলোচনার আগ্রহ প্রকাশ করেছে এবং তাতে যুক্তরাষ্ট্র সম্মত হয়েছে, যদিও যুদ্ধবিরতি শেষ হয়ে গেছে।

প্রসিকিউটরদের দাবি, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) সঙ্গে তার যোগাযোগ ছিল এবং ২০২৪ সালে যুক্তরাষ্ট্রে এসে ট্রাম্পকে হত্যার জন্য একজন ভাড়াটে খুনি নিয়োগের চেষ্টা করেছিলেন।

২০২৪ সালে ওই ষড়যন্ত্র ব্যর্থ হওয়ার পর বাইডেন প্রশাসন তেহরানকে সতর্ক করে বলেছিল, ট্রাম্পকে হত্যা করা হলে সেটিকে যুদ্ধের কর্মকাণ্ড হিসেবে বিবেচনা করা হবে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh