Facebook Twitter Instagram YouTube

বসুন্ধরায় রূপায়ণ লেক ক্যাসেলে তিন দিনব্যাপী প্রপার্টি ফেয়ার শুরু


প্রকাশের সময় : অক্টোবর ২১, ২০২৬, ৭:৪২ পূর্বাহ্ণ / ০
বসুন্ধরায় রূপায়ণ লেক ক্যাসেলে তিন দিনব্যাপী প্রপার্টি ফেয়ার শুরু

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত দৃষ্টিনন্দন কনডোমিনিয়াম প্রকল্প ‘রূপায়ণ লেক ক্যাসেল’-এ শুরু হয়েছে তিন দিনব্যাপী বিশেষ আয়োজন ‘রূপায়ণ প্রপার্টি ফেয়ার ২০২৬’। গত ২০ অক্টোবর শুরু হওয়া এই মেলা আগামী ২২ অক্টোবর পর্যন্ত চলবে। রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেডের উদ্যোগে আয়োজিত এই মেলায় ক্রেতারা আধুনিক ও প্রস্তুত ফ্ল্যাটগুলো সম্পর্কে বিস্তারিত জানার পাশাপাশি বিশেষ সুযোগ-সুবিধায় আবাসন বেছে নেওয়ার সুযোগ পাচ্ছেন।

মেলার উদ্বোধন করেন রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেডের ডেপুটি চিফ বিজনেস অফিসার মো. সাদ্দাম হোসেন। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, রূপায়ণ লেক ক্যাসেল বসুন্ধরা আবাসিক এলাকার একটি আধুনিক ও দৃষ্টিনন্দন প্রকল্প। নান্দনিক স্থাপত্য, পরিকল্পিত আবাসনব্যবস্থা এবং আধুনিক জীবনযাপনের সব সুযোগ-সুবিধার অপূর্ব সমন্বয়ে এই প্রকল্পটি ক্রেতাদের জন্য একটি আকর্ষণীয় গন্তব্য।

অনুষ্ঠানে রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেডের হেড অব মার্কেটিং শরীফুল ইসলাম তারেক বলেন, রূপায়ণের এক্সক্লুসিভ প্রকল্পগুলোর মধ্যে রূপায়ণ লেক ক্যাসেল অন্যতম। এখানে বসবাসকারীরা নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় পরিবেশে আধুনিক জীবনযাত্রার সুবিধাগুলো উপভোগ করছেন। প্রকল্পটিতে সুইমিং পুল, জিমনেসিয়াম, শিশুদের খেলার জায়গা, সুপারশপ ও মেডিসিন কর্নারসহ প্রয়োজনীয় সব ব্যবস্থা রয়েছে। তিনি আগ্রহী ক্রেতাদের সপরিবারে মেলায় এসে বিশেষ সুযোগ-সুবিধা গ্রহণের আমন্ত্রণ জানান।

উদ্বোধনী অনুষ্ঠানে রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেডের বসুন্ধরা জোনাল হেড টারজান চৌধুরী, ব্র্যান্ড অ্যান্ড মার্কেটিং ম্যানেজার ওবায়দুল করিম মাসুম এবং ব্র্যান্ড অ্যান্ড মার্কেটিং বিভাগের নূর হোসেনসহ প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তিন দিনব্যাপী এই মেলায় ক্রেতারা প্রকল্প সরেজমিনে ঘুরে দেখার পাশাপাশি ফ্ল্যাট বুকিং বা ক্রয় সংক্রান্ত বিষয়ে বিস্তারিত আলোচনার সুযোগ পাচ্ছেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy