
ইলিয়াছ হায়দার: শিক্ষার্থীদের নিয়ে ঝুঁকিপূর্ণ ভবনে চলছিল পাঠদান, টিনসেট ক্লাস রুম নির্মাণ করে দিলেন ইউএনও। ঝুঁকিমুক্ত হলো কোমল মতি শিক্ষার্থীরা। জানা যায়,
শিবপুর উপজেলার মাছিমপুর ইউনিয়নের ৩৮ নং ধানুয়া উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জরাজীর্ণ ভবনে চলছিল পাঠদান। স্থানীয় ও জাতীয় দৈনিক সহ বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশিত হলে শিবপুর উপজেলার নির্বাহী অফিসার মোছা: ফারজানা ইয়াসমিন বিদ্যালয়টি পরিদর্শন করেন,অস্থায়ী ক্লাস রুমে ব্যবস্থা করে দেওয়ার প্রতিশ্রুতি দেন। যা প্রতিশ্রুতি দিয়েছিলেন, প্রতিশ্রুতি তিনি বাস্তবায়ন করেছেন দুই কক্ষ বিশিষ্ট অস্থায়ী ক্লাস রুম নির্মাণ করে। বুধবার অস্থায়ী ক্লাস রুমের উদ্বোধন করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি মুহ. আব্দুর রহিম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রকিবুল ইসলাম,বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলমগীর হোসেন সহ সহকারী শিক্ষক, অভিভাবকগণ। এলাকাবাসীর পক্ষ থেকে নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার ভূমিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
আপনার মতামত লিখুন :