
উপজেলা প্রশাসনের সকল কর্মসূচি বয়কটের সিদ্ধান্ত নিয়েছে শিবপুর প্রেস ক্লাবশিবপুর উপজেলা প্রশাসনের আয়োজিত আজকের মতবিনিময় সভায় শিবপুর প্রেস ক্লাবকে আমন্ত্রণ না জানানোয় তীব্র ক্ষোভ প্রকাশ করেছে শিবপুর প্রেস ক্লাব। বিষয়টিকে সাংবাদিক সমাজের প্রতি অবমূল্যায়ন ও অবহেলা হিসেবে উল্লেখ করে উপজেলা প্রশাসনের সকল কর্মসূচি বয়কটের ঘোষণা দিয়েছে প্রেস ক্লাব।
প্রেস ক্লাব নেতৃবৃন্দ জানান, উপজেলার গুরুত্বপূর্ণ সভা-সমাবেশে স্থানীয় গণমাধ্যমকর্মীদের উপস্থিতি থাকা স্বাভাবিক ও প্রয়োজনীয়। অথচ মতবিনিময় সভার মতো একটি গুরুত্বপূর্ণ আয়োজনেও শিবপুর প্রেস ক্লাবকে আমন্ত্রণ জানানো হয়নি। এতে সাংবাদিকদের মর্যাদা ক্ষুণ্ন হয়েছে বলে তারা মনে করেন।
শিবপুর প্রেস ক্লাবের পক্ষ থেকে বলা হয়, সাংবাদিকরা জনগণের কণ্ঠস্বর। তাদের উপেক্ষা করে কোনো আয়োজন সফল হতে পারে না। তাই প্রেস ক্লাবের সম্মান ও অধিকার রক্ষায় উপজেলা প্রশাসনের পরবর্তী সকল কর্মসূচি বর্জনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আপনার মতামত লিখুন :