
জোরপূর্বক শ্রম রোধে ব্যর্থতার অভিযোগে বাংলাদেশি পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের আরোপ করা শুল্কের সিদ্ধান্তকে ভিত্তিহীন বলে আখ্যায়িত করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। শনিবার (২৫ জুলাই) দুপুরে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অডিটরিয়ামে আয়োজিত দুটি ইংলিশ মিডিয়াম স্কুলের সমাবর্তন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
বাণিজ্যমন্ত্রী আরও বলেন, নতুন করে শুল্ক আরোপের ফলে দেশের সামগ্রিক বাণিজ্য পরিস্থিতিতে কোনো নেতিবাচক পরিবর্তন আসবে না। তিনি জানান, তাদের নিজস্ব আইন অনুযায়ী সময় অতিক্রম করায় পূর্বের শুল্ক নীতি পরিবর্তন করে নতুন নামে একই মাত্রার শুল্ক কার্যকর রাখা হয়েছে।
দেশে খাদ্য সংকট নিয়ে জাতিসংঘের সাম্প্রতিক প্রতিবেদনের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে মন্ত্রী বলেন, ইউরিয়াসহ সব ধরনের সারের পর্যাপ্ত মজুদ দেশে রয়েছে। তাই এ বিষয়ে কোনো দুশ্চিন্তার কারণ নেই। সমাবর্তন অনুষ্ঠানে বিদ্যালয় দুটির পরিচালক, শিক্ষক ও শিক্ষার্থীদের পাশাপাশি জেলা পরিষদের প্রশাসক এবং সিলেট জেলা ও মহানগর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :