
আজ ২০/১২/২০২৫ তারিখ বিকাল ১৬ঃ৪৫ ঘটিকায় ডিবি, নরসিংদীর এসআই (নিঃ) জামিরুল ইসলাম সংগীয় অফিসার ফোর্সসহ অভিযান পরিচালনা করে নরসিংদী মডেল থানাধীন ঘোষপাড়া সাকিনস্হ জৈনক ফজলুর রহমান এর বাড়ির সামনে পাঁকা রাস্তার উপর হতে ৯৫ (পঁচানব্বই) পিস ইয়াবা ট্যাবলেটসহ ০৩ জনকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃতরা হলেন পিয়ারী বেগম (৬০) পিতা মৃত রওশন আলী স্বামী মৃত তমিজ উদ্দিন সাং ঘোষপাড়া থানা ও জেলা নরসিংদী। রাজিয়া বেগম (২৫) পিতা ফজলুর রহমান স্বামী শিমুল মিয়া সাং ঘোষপাড়া থানা ও জেলা নরসিংদী। আনু বেগম @ অনু (৩৭) পিতা ফজলুর রহমান স্বামী আলামিন মিয়া সাং ঘোষপাড়া থানা ও জেলা নরসিংদী।
এ সংক্রান্তে নরসিংদী মডেল থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।
সুত্র – 𝑴𝒆𝒅𝒊𝒂 𝑪𝒆𝒍𝒍, 𝑫𝒊𝒔𝒕𝒓𝒊𝒄𝒕 𝑷𝒐𝒍𝒊𝒄𝒆, 𝑵𝒂𝒓𝒔𝒊𝒏𝒈𝒅𝒊.
আপনার মতামত লিখুন :