নরসিংদী জেলা গোয়েন্দা শাখা (ডিবি)-এর অভিযানে ৩০ কেজি গাঁজাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
জেলা পুলিশ নরসিংদীর মিডিয়া সেল সূত্রে জানা যায়, শনিবার (৩১ জানুয়ারি) দুপুর আনুমানিক ২টা ৪০ মিনিটে ডিবি নরসিংদীর এসআই (নিঃ) মোঃ জামিরুল ইসলাম সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ একটি বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানে নরসিংদী জেলার রায়পুরা থানাধীন আলগী সাকিনস্ত বড়হাটির নৌকাঘাট এলাকা থেকে ৩০ (ত্রিশ) কেজি গাঁজাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—
১. মোঃ মহসিন ভূইয়া বাবু (৩৭), পিতা: মোঃ জসিম ভূইয়া, সাং: গংঙাসাগর, থানা: আখাউড়া, জেলা: ব্রাহ্মণবাড়িয়া।
২. মোঃ সবুজ মিয়া (২২), পিতা: সোহাগ মিয়া, সাং: সেনারবাদি, থানা: আখাউড়া, জেলা: ব্রাহ্মণবাড়িয়া।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে নরসিংদীসহ বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছিল। উদ্ধারকৃত গাঁজা জব্দ করা হয়েছে।
এ ঘটনায় রায়পুরা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে পুলিশ।
নরসিংদী জেলা পুলিশ মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে নিয়মিত অভিযান অব্যাহত রাখবে বলেও জানানো হয়।


আপনার মতামত লিখুন :