Facebook Twitter Instagram YouTube

নরসিংদীতে পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যকে র‍্যাংক ব্যাজ পরিয়ে দেন পুলিশ সুপার


Md. Munjurul Hasan প্রকাশের সময় : জানুয়ারি ৪, ২০২৬, ৭:৩১ অপরাহ্ণ /
নরসিংদীতে পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যকে র‍্যাংক ব্যাজ পরিয়ে দেন পুলিশ সুপার

নরসিংদী জেলা পুলিশে কর্মরত কনস্টেবল মো: লিয়াকত হোসেন এটিএসআই পদে পদোন্নতি লাভ করায় আজ রবিবার (৪ জানুয়ারি) পুলিশ সুপার, নরসিংদী জনাব মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক তাকে র‍্যাংক ব্যাজ পরিয়ে দেন।

পুলিশ সুপার বলেন এই পদোন্নতি তার নিষ্ঠা, দক্ষতা ও দায়িত্ববোধের স্বীকৃতি। তিনি এ দায়িত্ব নিয়ে জনগণের সেবা ও নিরাপত্তা নিশ্চিত করতে আরও উদ্যমী ও নিবেদিতপ্রাণভাবে কাজ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। তার সাফল্য পুরো জেলা পুলিশের জন্য অনুপ্রেরণার উৎস হবে বলেও জানান পুলিশ সুপার মহোদয়।

এসময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।