
মঙ্গলবার (১৬ ডিসেম্বর), নরসিংদী জেলা ডিবি পুলিশ একটি বিশেষ চেকপোস্ট অভিযান চালিয়ে ৫ কেজি গাঁজা ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি গাড়িসহ ০৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।গ্রেফতারকৃতরা হলেন মোঃ কামাল হোসেন (৪৫), পিতা- জহির মিয়া, মেথিকান্দা, থানা রায়পুরা, নরসিংদী, শাহাদাত হোসেন (৩০), পিতা- মৃত বাচ্চু মিয়া, শ্রীনিদী, থানা রায়পুরা, নরসিংদী, মাসুদ মিয়া (৪৫), পিতা- মৃত সুরুজ মিয়া, নজরপুর, থানা রায়পুরা, নরসিংদী।
এ সংক্রান্তে রায়পুরা থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।
সুত্র – 𝑴𝒆𝒅𝒊𝒂 𝑪𝒆𝒍𝒍, 𝑫𝒊𝒔𝒕𝒓𝒊𝒄𝒕 𝑷𝒐𝒍𝒊𝒄𝒆, 𝑵𝒂𝒓𝒔𝒊𝒏𝒈𝒅𝒊
আপনার মতামত লিখুন :