Facebook Twitter Instagram YouTube

নরসিংদী-১ আসনে বিএনপি প্রার্থী খায়রুল কবির খোকনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু


Md. Zubaer Hossain প্রকাশের সময় : নভেম্বর ১০, ২০২৫, ৬:৫৭ অপরাহ্ণ /
নরসিংদী-১ আসনে বিএনপি প্রার্থী খায়রুল কবির খোকনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু

নরসিংদী প্রতিনিধি | হ্যালো নরসিংদী

নরসিংদী-১ (সদর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় যুগ্ন মহাসচিব খায়রুল কবির খোকন আনুষ্ঠানিকভাবে তার নির্বাচনী প্রচারণা শুরু করেছেন।

আজ রবিবার সকাল থেকে তিনি ভেলানগর ও ঢাকা বাসস্ট্যান্ড এলাকায় ব্যাপক গণসংযোগ করেন। এসময় স্থানীয় জনগণ, ব্যবসায়ী ও পথচারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি।

গণসংযোগকালে খোকন বলেন,

“জনগণ আমাকে উৎসাহ দিচ্ছে, সাহস দিচ্ছে— আমি জনগণের পাশে আছি, থাকবো। এই নির্বাচনে জনগণের অধিকার প্রতিষ্ঠায় আমি শেষ পর্যন্ত লড়বো।”

তার এই প্রচারণায় বিএনপি ও অঙ্গ সংগঠনের অসংখ্য স্থানীয় নেতা-কর্মী উপস্থিত ছিলেন। এলাকাজুড়ে খায়রুল কবির খোকনের গণসংযোগ ঘিরে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। নেতাকর্মীরা তার পক্ষে স্লোগান দিতে দিতে বিভিন্ন সড়কে মিছিল করেন।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে নরসিংদী-১ আসনে খায়রুল কবির খোকন জনগণের সুখে-দুঃখে পাশে থেকেছেন। তার নির্বাচনী প্রচারণা শুরু হওয়ায় এলাকায় নতুন করে প্রাণচাঞ্চল্য দেখা দিয়েছে।

দলীয় সূত্র জানায়, আগামী কয়েকদিনের মধ্যেই তিনি পুরো আসনে ধারাবাহিক গণসংযোগ, পথসভা ও মতবিনিময় সভার কর্মসূচি গ্রহণ করবেন।