Facebook Twitter Instagram YouTube

বিএনপির ধানের শীষের প্রার্থী ঘোষণা – নরসিংদীর চার আসনে প্রার্থী চূড়ান্ত


Md. Zubaer Hossain প্রকাশের সময় : নভেম্বর ৩, ২০২৫, ৬:৪৬ অপরাহ্ণ /
বিএনপির ধানের শীষের প্রার্থী ঘোষণা – নরসিংদীর চার আসনে প্রার্থী চূড়ান্ত

স্টাফ রিপোর্টার | হ্যালো নরসিংদী | ৩ নভেম্বর ২০২৫

বিএনপি আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে অংশগ্রহণের জন্য দেশের মোট ২৩৭টি আসনের প্রার্থীর নাম ঘোষণা করেছে। আজ সোমবার (৩ নভেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এ তালিকা প্রকাশ করেন।

ঘোষিত তালিকায় নরসিংদী জেলার চারটি আসনের প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। বাকি একটি আসনের প্রার্থীর নাম পরবর্তীতে ঘোষণা করা হবে বলে জানানো হয়।

নরসিংদীর ঘোষিত চার আসনে বিএনপির প্রার্থীরা হলেন—

. নরসিংদী-১ : (সদর) খাইরুল কবির খোকন

. নরসিংদী-২ :(পলাশ) ড. আব্দুল মঈন খান

.নরসিংদী-৪ :(মনোহরদী -বেলাবো)সরদার সাখাওয়াত হোসেন বকুল

.নরসিংদী-৫ :(রায়পুরা ) ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল

.নরসিংদী-৩ : (শিবপুর) প্রার্থীর নাম পরবর্তীতে ঘোষণা করা হবে।

বিএনপির পক্ষ থেকে জানানো হয়, যোগ্য, ত্যাগী ও জনপ্রিয় নেতাদের অগ্রাধিকার দিয়ে প্রার্থীর তালিকা চূড়ান্ত করা হয়েছে। কেন্দ্রীয় নির্বাচন সমন্বয় কমিটি ও স্থানীয় পর্যায়ের মতামতের ভিত্তিতে এই প্রার্থী তালিকা অনুমোদন দেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন,

“এই প্রার্থী তালিকার মাধ্যমে আমরা জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনার লড়াই শুরু করেছি। দেশের মানুষ পরিবর্তন চায়—সেই পরিবর্তনের প্রতীকই হচ্ছে ধানের শীষ।”

তিনি আরও বলেন, বিএনপি নির্বাচনে অংশ নিচ্ছে “গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের সরকার প্রতিষ্ঠার” অঙ্গীকার নিয়ে।

নরসিংদী রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ জেলা হওয়ায় বিএনপির শীর্ষ পর্যায়ের নেতারা মনে করছেন, এখানে শক্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই হবে। স্থানীয় বিএনপি নেতারা জানান, ধানের শীষের প্রার্থীরা ইতোমধ্যেই মাঠে নেমে পড়েছেন, শুরু করেছেন জনসং

যোগ ও প্রচারণার প্রস্তুতি।