Facebook Twitter Instagram YouTube

শিবপুরে ধানের শীষের প্রার্থী মনজুর এলাহী’র উপজেলা নির্বাচন পরিচালনা কমিটি গঠিত


Md. Munjurul Hasan প্রকাশের সময় : জানুয়ারি ৫, ২০২৬, ৪:২৪ অপরাহ্ণ /
শিবপুরে ধানের শীষের প্রার্থী মনজুর এলাহী’র উপজেলা নির্বাচন পরিচালনা কমিটি গঠিত

 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নরসিংদীর শিবপুর উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মনজুর এলাহী’র শিবপুর উপজেলা নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে।

নবগঠিত এ কমিটিতে প্রধান সমন্বয়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব তোফাজ্জল হোসেন মাস্টার। আহ্বায়ক হিসেবে আছেন আবুল হারিছ রিকাবদার এবং সদস্য সচিবের দায়িত্বে রয়েছেন আবু সালেক রিকাব্দার। এছাড়াও সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন আকরামুল হাসান মিন্টু মোল্লাসহ শিবপুর উপজেলার বিভিন্ন পর্যায়ের বিএনপি নেতৃবৃন্দ।

দলীয় সূত্র জানায়, নির্বাচনী কার্যক্রমকে সুসংগঠিত ও গতিশীল করতে এই কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। মাঠপর্যায়ে জনসংযোগ, কর্মীসমাবেশ এবং ভোটারদের সাথে সরাসরি যোগাযোগ জোরদার করার লক্ষ্যে কমিটির সদস্যরা সমন্বিতভাবে কাজ করবেন।

এ বিষয়ে নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করে বলেন, ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে শিবপুর উপজেলায় ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি হবে এবং আসন্ন নির্বাচনে কাঙ্ক্ষিত ফল অর্জন সম্ভব হবে।