Facebook Twitter Instagram YouTube

হাদিকে স্তব্ধ করতে চাইলে বাকি হাদিরা রাস্তায় নেমে আসবে- সারোয়ার তুষার


Md. Zubaer Hossain প্রকাশের সময় : ডিসেম্বর ১৭, ২০২৫, ৫:১৬ অপরাহ্ণ /
হাদিকে স্তব্ধ করতে চাইলে বাকি হাদিরা রাস্তায় নেমে আসবে- সারোয়ার তুষার

 

 

 

এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক সরোয়ার তুষার বলেন, ‘যারা ২৪ এর আন্দোলনের নেতৃত্বদান কারীদের বুকে গুলি করতে চাচ্ছে তাদের মনে রাখতে হবে ২৪ এর আন্দোলনে আমাদের আন্দোলন ছিল বুকের ভিতর অনেক ঝড়, বুক পেতেছি গুলি কর। তাই গুলির ভয় দেখিয়ে কোন লাভ নেই।’

 

মহান বিজয় দিবস উপলক্ষে নরসিংদীতে জাতীয় নাগরিক পার্টি’ এনসিপির বিজয় র‍্যালি ও প্রতিরোধ যাত্রা অনুষ্ঠিত হয়েছে ১৬ ডিসেম্বর মঙ্গলবার সকালে নরসিংদীর পলাশের বিএডিসি মোড়।

 

 

নরসিংদীর পলাশে এনসিপির বিজয় মিছিল ও ভারতীয় আধিপত্যবাদ আগ্রসনের বিরুদ্ধে প্রতিরোধ মিছিল শেষে এক পথ সভায় এ কথা বলেন। এসময় সারোয়ার তুষার আরো বলেন, এই মুহূর্তে বাংলাদেশ একটি সংকটময় পরিস্থিতির মধ্যে যাচ্ছে। আমাদের সবাইকে নিজের জায়গায় সতর্কতা অবলম্বন করতে হবে দেশ ও জাতীর নিরাপত্তার সার্থে।

 

পলাশ উপজেলা বিএডিসি মোড় থেকে বিজয় মিছিলটি পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা থানা সদর স্কুলের স্মৃতিস্তম্ব গিয়ে শেষ হয়। উপস্থিত ছিলেন নবগঠিত আহবায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক খান, পলাশ উপজেলা’র এনসিপি, ছাত্রশক্তিসহ জেলা ও উপজেলার নেতৃবৃন্দ।