
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদী অংশ পরিদর্শন করেন ঢাকা রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি (ট্রাফিক ম্যানেজমেন্ট) মোহাম্মদ সুলাইমান, পিপিএম।
তিনি নরসিংদী জেলার মাধবদী বাসস্ট্যান্ড, পাঁচদোনা, সাহেপ্রতাপ এবং ভেলানগর মোড়সহ মহাসড়কের যানজটপ্রবণ ও গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো সরেজমিনে পর্যবেক্ষণ করেন। পরিদর্শনকালে তাঁর সঙ্গে ছিলেন নরসিংদী জেলার পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক।
পরিদর্শনকালে তিনি মহাসড়কের শৃঙ্খলা বজায় রাখা এবং সাধারণ মানুষ যাতে কোনো ভোগান্তি ছাড়াই ঈদ ছুটিতে বাড়ি ফিরতে পারে এবং যথাসময়ে কর্মস্থলে ফিরতে পারে, সে লক্ষ্যে দায়িত্বরত পুলিশ সদস্যদের বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন।
এ সময় নরসিংদী জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং সংশ্লিষ্ট থানার অফিসার ইনচার্জ ও ট্রাফিক বিভাগের ইনচার্জগণ উপস্থিত ছিলেন।
পরিদর্শন শেষে ঢাকা রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি (ট্রাফিক ম্যানেজমেন্ট) নরসিংদী জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন।
আপনার মতামত লিখুন :