
দেশের স্বাস্থ্য খাতে বিনিয়োগ বৃদ্ধি, সরকারি ও বেসরকারি খাতের অংশীদারত্ব শক্তিশালী করা এবং আধুনিক ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্য নিয়ে রাজধানীর রাওয়া কনভেনশন হলে অনুষ্ঠিত হলো জেড ওয়েল হেলথ ইনভেস্টমেন্ট সামিট।
সামিটে অংশগ্রহণ করে বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা পরিষদের সদস্য নাজিম উদ্দীন আলম বলেন, স্বাস্থ্যসেবাকে সমাজের প্রতিটি মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে হলে এই খাতে সরকারি ও বেসরকারি বিনিয়োগ বাড়ানো অত্যাবশ্যক। তিনি স্বাস্থ্য খাতের অবকাঠামোগত উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন। নাজিম উদ্দীন আলম আরও বলেন, দেশের ক্রমবর্ধমান জনসংখ্যা ও স্বাস্থ্যসেবার চাহিদার সঙ্গে তাল মিলিয়ে মানসম্মত চিকিৎসা কাঠামো গড়ে তুলতে দীর্ঘমেয়াদি বিনিয়োগ প্রয়োজন।
সামিটটিতে স্বাস্থ্য খাতের বিভিন্ন উদ্যোক্তারা অংশগ্রহণ করেন। এদের মধ্যে উল্লেখযোগ্য হলেন জেড ওয়েল স্পেশালাইস্ট হসপিটালের প্রতিষ্ঠাতা আব্দল খালেক এবং হানিফ পরিবহনের চেয়ারম্যান মুহাম্মদ হানিফ।
আপনার মতামত লিখুন :